নাটালিয়ার 'জেন গট এ গান'র ফ্রান্স প্রিমিয়ার বাতিল

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৩:০১
 
শেষ পর্যন্ত 'জেন গট এ গান' চলচ্চিত্রের ফ্রান্স প্রিমিয়ার বাতিল ঘোষণা করলেন নাটালিয়া পোর্টম্যান। সেখানে আপাতত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে দেখা যাবে না তাকে। ১৪ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ভায়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হবার পর এই ঘোষণাটি আসে।
 
প্যারিসে সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা পরেই ব্যান্ড দল 'ইউ ২' তাদের প্যারিস সফর স্থগিত করে। এরপর 'ফু ফাইটার' নামের আরেকটি ব্যান্ড তাদের সফর বাতিলের ঘোষণা দেয়।
 
'জেন গট এ গান' চলচ্চিত্রের প্রচারণা বিভাগ থেকে জানানো হয়, শুক্রবারের এই ঘটনার কারণে চলচ্চিত্রের ফ্রান্স প্রিমিয়ার বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এই প্রিমিয়ারের সঙ্গে সম্পর্কিত সকল প্রি প্রেস কনফারেন্স বাতিল ঘোষণা করে তারা। আপাতত ফ্রান্সে আসছেন না নাটালিয়া পোর্টম্যান এবং স্টিভেন স্পিলবার্গ। এনডিটিভি।