আইএস মনোবিকারগ্রস্ত দানব: কেরি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৩:১৯
 
জঙ্গি সংগঠন ইসলামি স্টেটকে (আইএস) ‘মনোবিকারগ্রস্ত দানব’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার ঘটনার পর তিনি এই ধরনের মন্তব্য করলেন।
 
প্যারিসের ঐ হামলায় ১২৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কয়েকশো। 
 
প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে কথা বলার সময় কেরি বলেছেন, ফ্রান্সের সঙ্গে যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে চলবে।
 
এদিকে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আইএসকে ধ্বংস করতে আইএস প্রতিজ্ঞাবদ্ধ। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে রাতভর বিমান হামলা চালিয়েছে  ফ্রান্স।
 
প্যারিসে হামলার পর আইএস বলেছে, তারা প্যারিসের বারে, রেস্টুরেন্ট, কনসার্ট হল ও স্টেডিয়ামে হামলা চালিয়েছে। এতে ১২৯ জন নিহত হয়েছেন।
 
এদিকে সন্দেহভাজন এক হামলাকারী সালাহ আবদেসলামকে ধরতে অভিযরনা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি বেলজিয়ামে পালিয়ে গেছেন। খবর: বিবিসি।