গ্রিসে ৬.৫ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৪:৩৭
 
গ্রিসে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।
 
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উত্পত্তিস্থল গ্রিসের পূর্বাঞ্চলীয় শহর নিদরি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ১ কিলোমিটার গভীরে।
 
তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।