কুমিল্লায় পৌর মেয়রসহ দুই বিএনপি নেতা হাজতে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৬:১১
কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর খান এবং পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক শাহ আলম খানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
 
নাশকতার একটি মামলায় মঙ্গলবার দুপুরে কুমিল্লার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিজ্ঞ বিচারক নুরুল ইসলাম ওই জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০ দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে গত জানুয়ারি মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহার নামীয় আসামি আলমগীর খান ও শাহ আলম খান।