হাসপাতালে রাণী মুখার্জি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৫:৪৫
 
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রাণী মুখার্জি। কিছুদিন আগে দিওয়ালিতে প্রীতি জিনতার সঙ্গে হাস্যোজ্জ্বল সেলফিতে দেখা গেছে তাকে। তবে এখন বোধহয় রাণীর শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। কেননা, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
 
রাণী মুখার্জির শারীরিক অবস্থা জানাতে গিয়ে তার মুখপাত্র একটি সংবাদপত্রকে বলেছেন, রাণী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিত্সক তাকে বেড রেস্টে থাকতে বলেছেন।
 
একটি সূত্র বলেছে, রাণীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু তিনি আরো কিছুদিন হাসপাতালে থাকার ইচ্ছা পোষণ করেছেন। কারণ বাড়িতে নবজাতকের জন্য ঘর তৈরির কাজ চলছে। সেখানকার ধূলাবালি ও সোরগোল থেকে দূরে থাকতেই তিনি হাসপাতালকে বেছে নিয়েছেন। রাণী এখন ভালো আছেন।
 
অন্য একটি সূত্র বলেছে, রাণীতে দেখে অসুস্থ মনে হয়নি। তবে তাকে অনেক ক্লান্ত মনে হয়েছে। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। দিওয়ালির অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
 
২০১৪ সালের এপ্রিলে ইতালিতে ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেন রাণী মুখার্জি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতে তাদের ঘরে প্রথম সন্তান আসবে। খবর: ওয়ান ইন্ডিয়া ও  ইন্ডিয়া টুডে।