বিএনপি নেতা গয়েশ্বর কারামুক্ত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৬:০১
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
 
কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সোমবার গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। সেটি যাচাই-বাচাই শেষে আজ তাকে মুক্তি দেয়া হয়।
 
২০১৩ সালে ৩০ ডিসেম্বর রামপুরা থানা পুলিশ এ মামলা দায়ের করে। গত ৪ নভেম্বর বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বরের আইনজীবীরা। আপিলের শুনানি শেষ তাকে জামিন দেয় হাইকোর্ট।