একা একা আর কত দিন? এবার একাকিত্ব ঘুচিয়ে ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী লামিয়া মিমো। পাত্রের নাম সৈয়দ শাহরিয়ার মারুফ জন। তিনি একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করছেন।
গত ১৩ নভেম্বর দুই পারিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয় জানতে চাইলে মিমো বলেন, 'জনের সঙ্গে পরিচয়ের মাস দেড়েক হলো। প্রথম দেখা হয়েছিল কোরবানির ঈদের আগেরদিন। পরে আরো দুই একবার দেখা হয়েছে। ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করছি। আব্বু দেশের বাইরে তাই বিয়ের সময়টা দেরীতে নির্ধারণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।'
উল্লেখ্য, 'সুপার হিরো সুপার হিরোইন'জয়ী মিমো বর্তমানে ধারাবাহিক 'নন্দিনী' সহ আরো কয়েকটি কাজে ব্যস্ত সময় পার করছেন।
