ন্যান্সির জীবন নিয়ে চলচ্চিত্র!

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২২:১৬
 
বন্ধুত্বের নানা সমীকরণ হয়। তবে অভিনেতা-কণ্ঠশিল্পীর এমন বন্ধুত্ব বোধকরি এটিই প্রথম! কারণ পরিচয় আর বন্ধুত্বের সমীকরণ শুরু একটি চলচ্চিত্রের গানে। তারই ধারাবাহিকতায় এবার অভিনেতা-প্রযোজক ফিরোজ শাহীর পরবর্তী দুটি চলচ্চিত্রেই গাইছেন ও অতিথি চরিত্রে অভিনয় করবেন ন্যান্সি। যদিও ফিরোজের এখন অবধি একটি ছবিও রিলিজ হয়নি।
 
এদিকে এবারে আরেক নতুন ঘোষণা দিলেন ফিরোজ ন্যান্সিকে নিয়েই। ফিরোজ বলেন, ‘কাজের সূত্রেই আমাদের বন্ধুত্ব। সেই সূত্রেই কাজের শুরু। কাজের আলাপেই ন্যান্সির জীবনের নানা টানাপোড়ন, সংসার, বিচ্ছেদ, ক্যারিয়ারের সংগ্রাম এসব নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ। আশা করছি ন্যান্সির কৌতূহলী জীবনের মতোই তাকে নিয়ে এই চলচ্চিত্রটিও দর্শকদের কাছে আকর্ষণীয় হবে।’