টেলিটক নিয়ে ফেসবুকে মতামত চাইলেন তারানা হালিম

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২২:৩৯
 
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের সেবার মান বাড়াতে ফেসবুকে মতামত চেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার রাতে এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জনগণের মন্তব্য চান প্রতিমন্ত্রী।
 
টেলিটকের পরবর্তী সভায় ফেসবুক মন্তব্যের মাধ্যমে পাওয়া অভিযোগ ও পরামর্শের বিষয়গুলো তুলে ধরার কথা লিখেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
 
স্ট্যাটাসে তারানা হালিম লিখেছেন, ‘দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। যারা রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এর উন্নয়ন কামনা করেন, অনুগ্রহ করে আপনাদের পরামর্শ এবং অভিযোগগুলো এখানে লিখুন। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাদের এগুলো একটি সভায় প্রদর্শন করা হবে, যাতে তারা এর নেটওয়ার্ক এবং সেবার মান উন্নয়ন করতে পারেন।’
IMG0
প্রতিমন্ত্রীর এই স্ট্যাটাসে সাড়াও মিলেছে। গত ১৫ ঘণ্টায় প্রায় ২৫০টি মন্তব্য জমা হয়েছে সেখানে।