মঞ্চ নির্দেশনায় হৃদি হক

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ০২:৪১
নির্মাতা ও অভিনেত্রী হৃদি হক। পাশাপাশি মঞ্চেও নিয়মিত তিনি। তবে এ পর্যন্ত অসংখ্য টিভি নাটক নির্মাণ করলেও মঞ্চে নির্দেশকের তালিকায় নাম ওঠেনি। এবার সেই জায়গাটাও দখলে নিলেন হৃদি।
 
নিজ দল নাগরিক নাট্যাঙ্গন থেকে গতকাল মঞ্চায়ন হলো তার নির্দেশনায় প্রথম নাটক ‘গহর বাদশাহ বানেছা পরী’। নাটকটির মূল চরিত্র বানেছা পরী হিসেবে মঞ্চে আসেন হৃদি আর গহর বাদশাহ চরিত্রে জুয়েল জহুর।
 

ময়মনসিংহ গীতিকার বিখ্যাত লোকগাঁথা  ‘গহর বাদশাহ বানেছা পরী’ থেকে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির সার্বিক সহযোগিতায় ছিলেন অভিনেত্রী লাকী ইনাম।