হবিগঞ্জে ২ কেন্দ্রে ভোট বন্ধ, ব্যালট পেপার ছিনতাই

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৪:০৪

হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

 

রবিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও বেলা ১১টার দিকে বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় শাহপুর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক জাহির আলম, পুলিশ কনস্টেবল জামাল উদ্দিন, আনসার সদস্য আব্দুল মালেকসহ ৬ জন আহত হন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, শাহপুর ছাড়া সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এদিকে আহত কনস্টেবল জামাল উদ্দিনকে গুরুতর অবস্থায় দুপুরে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ পুলিশ নিহত

অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার জানান, আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাই এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি