ভিন্ন ভিন্ন পন্থায় তহবিল সংগ্রহ করছে আইএস

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৩:২২

 

নিজেদের তহবিল সংগ্রহের জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণ, সরকারি স্কিমের সুবিধা ও তেলের মতো প্রাকৃতিক সম্পদ আহরণ করা মতো বিষয়ও রয়েছে।

 

ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এর অক্টোবর ২০১৫ এর একটি প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে।

 

গত মাসে ফ্রান্সের প্যারিসে এফএটিএফের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল আইএসের অর্থায়নের উত্স। প্যারিসে হামলার  সপ্তাহখানেক আগে ঐ সভাটি অনুষ্ঠিত হয়।

 

এফএটিএফের সদস্য দেশ ভারত সেখানে মুম্বাই হামলায় কিভাবে অর্থায়ন হয়েছিল সেসব তথ্য বিস্তারিত প্রদান করে।

 

টাস্ক ফোর্সের সদস্যদের একটি তদন্তে উঠে এসেছে, বিদেশি সন্ত্রাসীরা এখন স্বল্প মেয়াদে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। কিন্তু তারা সেটি পরিশোধ করছে না।

 

আইএসের স্টেটের ওপর ৫০ পৃষ্টার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, আইএস যেসব জায়গা থেকে  অর্থ সংগ্রহ করছে সেটি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার।

 

যুক্তরাষ্ট্র,  ফ্রান্স ও রাশিয়াসহ এফটিএফের বাকি সদস্যরা উল্লেখ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও আইএস অর্থ জোগাচ্ছে। সামাজিক যেগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে সেখানে দেয়া বিভিন্ন বিজ্ঞাপন তাদের অর্থ সংগ্রহে ভূমিকা রাখছে।

 

প্রতিবেদনে আরো  বলা হয়েছে, আইএসআইএলের সঙ্গে সংযুক্ত ব্যক্তি পর্যায় থেকেও অর্থ সহায়তার জন্য টুইটারে আহ্বান জানানো হয়।

 

দাতারা আইএসের সদস্যদের সঙ্গে স্কাইপে যোগাযোগ করে। সেখানে তারা সেখানে দাতাদের একটি আন্তর্জাতিক প্রিপেইড কার্ড কিনতে বলে  ও ঐ নম্বরটি স্কাইপের মাধ্যমে তাদের পাঠাতে বলে। এরপর অর্থসংগ্রাহক সিরিয়ার পার্শ্ববর্তী কোনো দেশে থাকা অনুসারীদের ঐ নম্বর দেয়। তারা ঐ কার্ড কম দামে বিক্রি করে। বিক্রিত অর্থ আইএসকে পৌঁছে দেয়। এছাড়া বিশ্বব্যাপী ‘জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ’ করে থাকে আইএস।

 

এফএপিএফের তদন্তে উঠে এসেছে, আইএস ভিন্ন ভিন্ন পন্থায় সংঘবদ্ধভাবে ও ব্যক্তিগত পর্যায় থেকে অর্থ সংগ্রহ করে থাকে।