অনলাইনে ‘বাপজানের বায়স্কোপ’র ট্রেইলার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৫:৩৫

অনলাইনে প্রকাশিত হলো রিয়াজুল রিজুর চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’ এর ট্রেইলার। সম্প্রতি কারুকাজ ফিল্মসের নিজস্ব ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি উন্মুক্ত করা হয়। এ নিয়ে কথা হয় রিয়াজুল রিজুর সঙ্গে।

তিনি বলেন, দেশের টেলিভিশনের নামী নির্মাতারাও সিনেমা বানাতে গিয়ে গল্পের জন্য কখনো কখনো প্রশংসিত হলেও, নির্মাণগত দিক থেকে লম্বা নাটক বা টেলিফিল্ম বানিয়েছেন বলে অভিযুক্ত হয়েছেন। ভয়টা আমারও ছিল। কেউ লম্বা নাটক বা টেলিফিল্ম বলেনি ‘বাপজানের বায়স্কোপ’কে। মুক্তিকামী মানুষের চালচিত্র নিয়ে ছবিটির গল্প।

তিনি আরো বলেন, আসছে ডিসেম্বরে চলচ্চিত্রটি সারাদেশের বিভিন্ন হলে মুক্তি পাবে। আশা করি দর্শকরা ভাল কিছু দেখতে পাবেন।

মাসুম রেজার কাহিনী ও সংলাপে ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু প্রমুখ।
গানগুলোতে কন্ঠ দিয়েছেন এই আই টুটুল, চান্দনা মজুমদার, ফকির জহির উদ্দিন, অমিত মল্লিক, এ এস এম বিপ্লব, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন ও আমিরুল ইসলাম।