কুর্দি গোয়েন্দা ও নিরাপত্তা প্রধান মাসরুর বারজানি বলেছেন. ‘প্যারিসে হামলার ঘটনা পশ্চিমা শক্তির জন্য ছিল জেগে ওঠার বার্তা।’ ইরাকের সিনজার থেকে আইএস বিতাড়িত করার পর তিনি এ সব কথা বলেন। খবর বিবিসির।
মাসরুর বারজানি বলেন, ‘বিশ্ববাসী যদি পুরোদমে কাজ করে, তবে এক মাসেই আইএসকে পরাজিত করা সম্ভব।’
কুর্দি গোয়েন্দা ও নিরাপত্তা প্রধান বলেন, ‘সিনজার থেকে পিছু হটলেও আইএস খুব একটা দুর্বল হয়নি।’
মাসরুর আশা প্রকাশ করেন—প্যারিস হামলার পর পশ্চিমারা নড়েচড়ে বসবে। জঙ্গিদের দমনে তারা ঝাঁপিয়ে পড়বে।
তিনি বলেন, ‘ভীতি সৃষ্টির জন্য জঙ্গিরা এখন ভিন্ন পথ বেছে নিয়েছে। প্যারিস হামলা তাদের ভিন্ন কৌশল। দমন করা না গেলে, তারা এ ধরনের আরো ঘটনা ঘটাবে।’
