‌‘উত্তর কোরিয়া যাচ্ছেন না বান কি মুন’

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৭:২৩
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের আগামী কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া সফরে যাওয়ার কোন পরিকল্পনা নেই। গতকাল মঙ্গলবার জাতিসংঘের এক বিবৃতিতে এই কথা বলা হয়।
 
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, মহাসচিব আগামী সপ্তাহের অধিকাংশ সময় নিউইয়র্কে কাটাবেন এবং পরে তিনি মাল্টায় যাবেন। আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না।
 
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ সোমবার জানায়, বান কি মুন এ সপ্তাহের শেষের দিকে পিয়ংইয়ং সফর করবেন। তবে তারা সফরের নির্দিষ্ট কোন তারিখ জানায়নি। এমনকি চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াও বলেছিল, উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এটা জানিয়েছিল যে  সোমবার পিয়ংইয়ং সফর করবেন বান কি মুন। মাল্টা সফর শেষে বান পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিস যাবেন। বাসস।