নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৮:০০
 
কুমিল্লার নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন শিশুসহ আরো পাঁচজন। বুধবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাই এলাকায় এ ঘটনা ঘটে।
 

জানা যায়, নাঙ্গলকোটের জোড্ডা ইউপির করপাতি গ্রামের আলী আজ্জম কুমিল্লা থেকে সিএনজি অটোরিক্সা যোগে পরিবারের লোকজন নিয়ে গ্রামের বাড়ি রওয়ানা হন। পথিমধ্যে তাদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি লালমাই নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী আজ্জম (৬৫) ও তার স্ত্রী ছামেনা খাতুন (৪০) নিহত হন। এ সময় সিএনজি অটোরিক্সাতে থাকা শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।