ব্লগার নীলাদ্রি নিলয় হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শেখ মাহবুবুর রহমান আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ডে নেয়া তিন আসামি হলেন— মুফতি মো. আবদুল গাফফার, মর্তুজা ফয়সাল সাব্বির ও তারিকুল আলম।
চলতি বছরের ৭ আগস্ট নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়।
