'প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম' পাচ্ছেন স্পিলবার্গ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ২২:১৪
 
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম পাচ্ছেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা স্টিভেন অ্যালান স্পিলবার্গ।
 
আগামী ২৪ নভেম্বর হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন তার হাতে ‘প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম’ তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এই সম্মাননার জন্য সঙ্গীতশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড, গ্লোরিয়া ইস্তেফান, জেমস টেইলর এবং স্টিফেন সন্ডহেইম মনোনীত হয়েছেন। জস, ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল এবং জুরাসিক পার্ক শিরোনামে বিখ্যাত চলচ্চিত্রগুলোর পরিচালক স্পিলবার্গ। যা ৭০, ৮০ ও ৯০ দশকের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র।