বলিউড তারকাদের উত্তরাধিকারীরা বলিউডে পদার্পণ করেছেন অনেকে। বাবার হাত ধরে রণবীর কাপুর, সোনম কাপুর, আলিয়া ভাটসহ শেষ অনেকেই এখন জনপ্রিয় তারকা। সেই ধারাবাহিকতায় এবার বলিউডে এলো কারিশমার মেয়ে। তাও আবার পরিচালনায়।
খবরটি চমকে যাওয়ার মতোই। কারণ তার বয়স মাত্র ১০ বছর। অল্প বয়সেই কাপুর পরিবারের মেয়ে সামাইরা জানান দিলো নিজের প্রতিভা। আর তার নির্মিত এই ছবিটি চলতি বছর দেখানো হয়েছে ভারতের ‘১৯তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র’ উত্সবে। এ উত্সবে সামাইরার সঙ্গে ছিলেন তার মা করিশমা কাপুর ও খালা করিনা কাপুর।
কারিশমা বলেন, ‘ভাবতে পারিনি সামাইরা এতো অল্প বয়সে এই কাজ করতে পারবে। সত্যিই গর্ব হয় মেয়ের জন্য। মেয়ের নির্মিত ছবি দেখছি, এটা ভাবতেই ভালো লাগে।’ পরিচালনার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য এ ছবিতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও সম্পাদনার কাজটি করেছে সামাইরা। তাকে সহায়তা করেছে সাইফ আলীর ছেলে ইব্রাহিম ও শেখর কাপুরের মেয়ে কাবেরী কাপুর।
