এবার ভারত ও অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উত্সবে ‘গাড়িওয়ালা’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ০২:৩৪
‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রটি এবার অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ফিনিক্স চলচ্চিত্র উত্সব ও ভারতের কর্নাটক রাজ্যের ম্যাংগালোরে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগে। আগামী ২০ থেকে ২৭ নভেম্বরে মেলবোর্নে ও  ২২ থেকে ২৮ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে উত্সবগুলো।
 

সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় ছবিটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শিশুশিল্পী মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর প্রমুখ। উল্লেখ্য, গত ঈদুল আযহায় বাংলাদেশে মুক্তি পায় এই ছবিটি।