আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ক্ষেত্রে বর্ণাঢ্য ধারাবাহিকতা রক্ষার কারণে ‘কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল’ ক্রমেই উপমহাদেশের গুরুত্বপূর্ণ একটি ছবি সম্মেলন কেন্দ্র হয়ে উঠছে। সেই সম্মানের আসরেই এবারে লন্ডন প্রবাসী গুণী নির্মাতা মুনসুর আলী পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ ছবিটির বিশেষ প্রদর্শনী হয়।
আন্তর্জাতিক মিডিয়ায় বরাবরই এই ছবিটি প্রশংসা কুড়িয়েছে। সেই ধারাবাহিকতা কলকাতাতেও বজায় থাকলো। ছবিতে গত ১৭ নভেম্বর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আসরে একটি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে কথা বলছেন নির্মাতা মুনসুর আলী।
