প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সলোমন দ্বীপপুঞ্জে সাত মাত্রার ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিবক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও আশঙ্কা করা হচ্ছে না।
জাতীয় দুর্যোগ কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, ভূমিকম্পটির উত্পত্তিস্থল হোনিয়ারার ২২০ কিলোমিটার পশ্চিমে। সেই অঞ্চলে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা একটু কঠিন। এ কারণে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানাতে একটু সময় লাগবে।
তিনি আরো জানান, সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার জাতীয় দুর্যোগ কার্যালয় থেকে জরুরি অভিযান কেন্দ্র চালু করা হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি।
