২১ নভেম্বর দেশে ফিরছেন খালেদা জিয়া

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৩:৫৯
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২১ নভেম্বর শনিবার দেশে ফিরছেন। বৃহস্পতিবার তার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
 
শায়রুল কবির খান জানান, লন্ডন থেকে আগামী ২০ নভেম্বর রওনা দিয়ে পরদিন খালেদা জিয়ার ​দেশে ফেরার কথা।
 
চিকিত্সার জন্য গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপি চেয়ারনপারসন বেগম খালেদা জিয়া।