আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ শুনানি শেষে সরাসরি খারিজ করে দেয়া হয় এই রিট আবেদন।
মায়ার সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন আইনজীবি ইউনুস আলী আকন্দ। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেয়। ফলে প্রধান বিচারপতি এস কে সিনহা তৃতীয় বেঞ্চে শুনানির জন্য এই আবেদন প্রেরন করেন। সেখানে শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট।
এ সময় মায়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং আবেদনকারী নিজেই শুনানিতে অংশ নেন।
