ইতালীয় ধর্মযাজককে গুলির দায় স্বীকার করল আইএস

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ২২:০১
 
দিনাজপুরে ইতালীয় ধর্মযাজক পিয়েরো পিচমকে (৫২) গুলির দায় স্বীকার করল আইএস। এ ঘটনায় করা মামলাটি তদন্ত করছে পুলিশের  গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার আইএস এই দায় স্বীকার করে।
 
এর আগে বুধবার রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় মামলাটি করেন দিনাজপুর বিশপ হাউসের কসবা ক্যাথলিক মিশনের ইনচার্জ ফাদার সিলাস কুজুর। মামলায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, পুলিশ সুপারের নির্দেশে আজ মামলাটি পুলিশের  গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।