মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দু’জন কারা চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
মেডিকেল চেকআপে অংশ নেয়া ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘আমরা রাতে সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মেডিকেল চেকআপ করেছি। তারা সুস্থ আছেন। তাদের শারীরিক কোনো সমস্যা নেই।’
তার সঙ্গে ডা. হাবিব নামের আরও একজন কারা চিকিৎসক চেকআপে অংশ নেন বলেও জানান বিপ্লব কান্তি বিশ্বাস।
