এখনও সাক্ষাতের অনুমতি পাননি মুজাহিদের আইনজীবীরা

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১১:৫১

মানবতারিবোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মাদ মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি এখনও পাননি আইনজীবীরা। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছুই জানায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কারা কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমরা এখনও অনুমতি দেইনি।’ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ বলেন, ‘আমাদের আইনজীবীরা সকালে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।’

বৃহস্পতিবার বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছিলেন মুজাহিদের আইনজীবীরা। আইনজীবী গাজী এইচএম তামিমসহ মোট পাঁচ আইনজীবী সাক্ষাত প্রার্থী টিমে রয়েছেন। তারা হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাইফুর রহমান মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।