সালাউদ্দিন-মুজাহিদের ফাঁসির বিপক্ষে এইচআরডব্লিউ

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৬:০১
একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলি আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর না করতে আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি আজ শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। 
 
এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মারাত্মক অপরাধগুলোর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। তিনি আরও বলেন, অন্যায্য বিচার প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না। বিশেষ করে যখন মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া হয়।
 
এর আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার আগে একই আহ্বান জানিয়েছিল এইচআরডব্লিউ।