মালিতে হোটেলে বন্দুকধারীদের হামলা, জিম্মি ১৭০

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৬:৪৬
মালির রাজধানী বামাকোর একটি বিলাসবহুল হোটেলে হামলা চালিয়ে ১৭০ জনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ঊর্ধ্বতন এক নিরাপত্তা সূত্র এবং হোটেল কর্মী।
 
প্যারিসে জঙ্গি হামলায় ১২৯ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই মালির র‌্যাডিসন ব্লু নামের হোটেলে এ হামলা হল। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং সাবেক ফরাসি কলোনির কূটনৈতিক অফিসগুলোর কাছে শহরের কেন্দ্রস্থলের পশ্চিমে হোটেলটি অবস্থিত।
 
বন্দুকধারীরা কে বা কোনো গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি। রয়টার্স।