‘খালেদা জিয়া দেশের নেতা, দেশের মাটিতে রাজনীতি করবেন এটাই স্বাভাবিক। তিনি যদি গ্রেফতার হবেন বলে মনে করেন এবং সেই আতংকে দেশের বাইরে থাকেন তা হলে আমাদের কিছুই করার নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এমন কোন চিন্তা ভাবনা সরকারের নেই।’
শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরে মুনসেফেরচর ইটাখোলা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনারোধে ঢাকা-সিলেট মহাসড়কের ঝুকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন শেষে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ সব কথা বলেন।
এ সময় সড়ক বিভাগের কর্মকর্তাসহ নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
