সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা (৪০) ও তার মেয়ে শিশু সুমি (১২) সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকার বিশ্বাস বাড়ির মোড় পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি কোচ মা ও শিশু কন্যাকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
জেলা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
