ক্রিকেটেইনমেন্ট শুরু হলো হৃত্বিকের নাচে...

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০০:৫৫

বিপিএল উন্মাদনা শুরু হয়েছে গতকাল থেকেই। এই ফটো ক্যাপশনটি দেবার মুহূর্তেও মূল আসরের মঞ্চে হৃত্বিক ওঠেননি। তবে দুপুর ১২টা নাগাদ ঢাকা শাহজালাল বিমান বন্দরে নামার পর সোজা রিহার্সেলে চলে যান তিনি। সেখানে নিজের গানগুলোর কিউ একটু একটু করে মিলিয়ে নেন।

এর আগের আসরে জাকুলিন ঢাকায় এলেও এবার প্রথম হৃত্বিকের ঢাকা আগমন। বিমান বন্দর থেকে গাড়িতে আসার সময় পুরোটা পথ মোবাইলে ঢাকার ছবি তুলেছেন বেশ কিছু।
এর বাইরে গ্রীনরুমে বেশ ফুরফুরে হৃত্ত্বিক আড্ডায় মেতে ওঠেন।
অন্যদিকে জ্যাকুলিন ফার্নান্দেজ এই বিপিএল আসরে আগের স্মৃতিচারণেই ব্যস্ত ছিলেন। খানিকক্ষন হৃত্ত্বিককেও ঢাকার অডিয়েন্স সম্পর্কে ধারণা দেন তিনি। এলআরবি, চিরকুটসহ অন্যান্য পারফরমেন্স শেষে হৃত্বিক শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে ওঠেন।
ছবিতে হৃত্বিকের মঞ্চে রিহার্সেলের দৃশ্য।