এদেশে আমার সুরের নিঃশ্বাস নিতে আসি -রুমী

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০০:৫৯

ক্লোজআপ ওয়ান রিয়্যালিটি দিয়েই তার পরিচয়। এরপর প্রিন্স মাহমুদের কিছু সুর নিজের কণ্ঠে জড়িয়ে তারকাখ্যাতি পাওয়া রুমী দীর্ঘ কয়েক বছর ধরেই আমেরিকায় নিবাস গড়েছেন।

তবে পারিবারিক কাজ আর গানে নিজেকে ধরে রাখার নেশাতেই বাংলাদেশে দু-তিন মাসের জন্য বেড়িয়ে যান তিনি। নিজের কাজের ক্ষেত্রে নিউইয়র্ক, কানাডাসহ একাধিক দেশে গান নিয়ে ছুটছেন নিয়মিত।
বর্তমানে দেশে এসে ফেনী, রংপুরসহ বেশ কিছু জায়গায় স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে রুমী বলেন, ‘গানপাগলা বলে আমাকে অনেকে। তাই গান ছাড়া অন্যকিছু তো ভাবতে পারি না। এ কারণেই বারবার দেশে ছুটে আসি। আর নিজেকে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য বাইরে কাজ করাটাও জীবনে প্রয়োজন। তবে এবারে দেশে বেশকিছু রেকর্ডিং ও স্টেজে কাজ করতে চাই। আর সেই উদ্দেশ্যে কিছু নতুন গানেরও কাজ করছি।’