ঢাকার পথে খালেদা জিয়া

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০৯:১২
লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় শনিবার ভোর সোয়া চারটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেন তিনি। বিকাল ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামার কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
 
১৬ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসন।