মুসলমান সমাজে বান্ধবী বলে কোনো কিছু নেই, এটা পশ্চিমা ধারণা বলে মন্তব্য করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সাইবার অপরাধের এক মামলার জামিন আবেদন শুনানির সময় আদালত এ মন্তব্য করে।
মোহাম্মদ মুনির নামের এক কম্পিউটার অপরাটের ফেসবুকে তার বান্ধবীর জাল অ্যাকাউন্ট তৈরি করে ঐ অ্যাকাউন্টে বহু ছবি পোস্ট করেছিলন। দুই মাস আগে ফেসবুকে ঐ তরুণীকে হয়রানির অভিযোগে করে মুনিরকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেন মুনির। এ সময় ঐ তরুণী আদালতকে জানান, তিনি মুনিরের বান্ধবী। তবে সুপ্রিম কোর্ট এতে সন্তুষ্ট হতে পারেনি।
আদালত মুনিরের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে চার্জশিট তৈরি করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে বিচারিক আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিস্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
