চীনে কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১২:১৪
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ হিলংজিয়াংয়ের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে ২১ জন মারা গেছে। এই ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে। 
 
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার সন্ধ্যায় জিজি নগরীর একটি খনিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খনিটি রাষ্ট্রীয় কোম্পানি হিলোংজিয়াং লোংমেই মাইনিং হোল্ডিং গ্রুপের মালিকানাধীন।
 
IMG0
 
স্থানীয় সরকারের বরাত দিয়ে সিনহুয়া আরো জানায়, উদ্ধার কর্মীরা ইতোমধ্যেই ২১ শ্রমিকের মৃতদেহের সন্ধান পেয়েছে। তারা নিখোঁজ অপর শ্রমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি-র।
 
অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময় খনিটিতে মোট ৩৮ শ্রমিক ছিল। এদের মধ্যে ১৬ জন বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। জিজি নগরীটি রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত। বাসস।