দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্ন্যাক ব্র্যান্ড ড্যান কেকের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়ে। শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র শরোবোরে এ কনসার্টের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
কনসার্টের লক্ষ্য ছিলো সঙ্গীতাঙ্গনে নারীরা নিজেদের যে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন তা উপস্থাপন করা।
কনসার্টের প্রধান আকর্ষণ ছিলো দেশের অন্যতম নারী সঙ্গীতশিল্পী ‘নওসিন বৃন্তি’। আরো ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠ চ্যাম্পিয়ন ২০১৭ এর ঐশী, চ্যানেল আই সেভেন আপ এমপিএল চ্যাম্পিয়ন বনি এবং জনপ্রিয় রক অ্যান্ড মেটাল ব্যান্ড সেভেজারি’। কনসার্টটি ৪টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।
আরো পড়ুন: আরও দুই আইএস বধূর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল
ড্যান কেক ‘রিদম এন্ড ভাইভ’ তরুণ এবং প্রতিভাবান গায়ক এবং সঙ্গীত প্রেমিদের জন্য একটি জনপ্রিয় সঙ্গীত প্ল্যাটফর্ম হয়ে উঠছে। কনসার্টটি ব্র্যান্ডি লেন দ্বারা সমর্থিত ছিলো আর অ্যাপোলো হাসপাতাল ছিল জরুরি সহযোগী।

উল্লেখ্য, ডেন ফুডস লিমিটেড ড্যান কেক এ/এস, ডেনমার্ক এবং পান্ডুঘর লিমিটেড-এর একটি যৌথ উদ্যোগ। যার পূর্ণ কার্যক্রম ২০১৫ সালে বাংলাদেশে শুরু হয়েছে। ড্যান কেক প্রথম আগমনেই তার ইউরোপিইয়ান রেসিপির মানসম্মত ও সুস্বাদু স্ন্যাকস- এর মাধ্যমে ভোক্তার মন জয় করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত অপরিবর্তিত মান এবং নতুন নতুন সহযোজনের দ্বারা বাংলাদেশের স্ন্যাকস প্রেমীদের ভালোবাসার ব্র্যান্ড হিসেবে গণ্য হয়ে আসছে।
ইত্তেফাক/বিএএফ
