সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলায় নিহত ৩৬

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ২০:৫৯
 
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত ডেইর এজর প্রদেশে বিমান হামলায় ৩৬ জন নিহত হয়েছে। শুক্রবার রাশিয়া ও সিরিয়ার বিমানগুলো এই হামলায় অংশ নেয়। বলা হচ্ছে ২০১১ সালে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটিই ছিল ওই এলাকায় সবচেয়ে ভয়াবহ বিমান হামলা।
 
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মুখপাত্র রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রাশিয়া ও সিরিয়ার বিমান হামলায় নিহত ৩৬ জন ছাড়াও আরো বহু মানুষ আহত হয়েছেন। এসময় এলাকাটিতে ৭০ বারেরও বেশিবার হামলা চালানো হয় বলে তিনি জানান।