কারাগারে সালাউদ্দিন কাদেরের পরিবারের সদস্যরা

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ২১:৩৩
 
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার রাত নয়টার পর তাদের কারাগারে প্রবেশ করতে দেখা গেছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারকে এখনো প্রবেশ করতে দেখা যায়নি।
 
এর আগে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কারাগারের পথে রয়েছি।’
 

যুদ্ধাপরাধী সাবেক এই দুই মন্ত্রী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করার পর বিকাল থেকে কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি আনা হয়।