প্রাণভিক্ষার আবেদন নাকচ

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ২২:২১
 
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার রাত সাড়ে নয়টার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি। এর ফলে তাদের রায় কার্যকর করতে আর কোনো আইনগত বাধা নেই।’
 
এর আগে সাবেক এই দুই মন্ত্রীর প্রাণভিক্ষার আবেদন নিয়ে আইন সচিব ও স্বরাষ্ট্র সচিব এক ঘণ্টা বঙ্গভবনে ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক এই দুই মন্ত্রীর আইনি লড়াই চূড়ান্ত নিষ্পত্তির পর তাদের শেষ সুযোগ ছিল দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। তাদের এই আবেদনও নাকচ হওয়ায় এখন দণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

শেষ দেখা করতে সালাউদ্দিন কাদের এবং মুজাহিদের পরিবার ইতোমধ্যে কারাগারে পৌঁছেছেন।