সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার পর থেকে কারা অভ্যন্তরে রায় কার্যকরের তত্পরতা শুরু হয়েছে। শনিবার দিনভর নানা আলোচনা চললেও সন্ধ্যা পর্যন্ত কারা অভ্যন্তরে সেই ধরনের প্রস্তুতির কোনো খবর পাওয়া যায়নি।
মৃত্যুদণ্ড কার্যকরে যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দরকার পড়ে তাদের অনেকেই ইতিমধ্যেই কারাগারে প্রবেশ করেছেন। কারা সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
