রংপুরের মিঠাপুকুরে অগ্নিদগ্ধ হয়ে ছপিরন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যান। রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা অগ্নিদগ্ধে বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ছপিরন বেওয়া মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নুরপুর মহাজনপাড়া গ্রামের মৃত. আবদুস সোবহানের স্ত্রী।
আরো পড়ুন: যৌনপল্লি থেকে বিচারকের আসনে
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছপিরন বেওয়া ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে নিজ শয়ন ঘরে কয়েল লাগিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কয়েলের আগুন তার শাড়িতে ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ছটফট করতে থাকেন। পাশের ঘরে থাকা স্বজনেরা চিৎকার শুনে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে, বাড়িতেই স্থানীয় গ্রাম্য চিকিৎসক ডেকে এনে তার চিকিৎসা করানো হয়। বাড়িতেই ওই বৃদ্ধার চিকিৎসা চলছিল। এ অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ
