‘ফাঁসি কার্যকরে জনসাধারণ সন্তুষ্ট’

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৩:৪৩
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ম্যাজোরিটি জনসাধারণ আনন্দ করছে এই রায়ে। তারা সন্তুষ্ট ও তাদের আকাঙ্খা পূরণ হয়েছে।
 
মানবতা অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী নির্ভিক। তিনি কোনো কিছুতেই ভয় পান না।
 
তিনি বলেন, সালাউদ্দিন ও মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন আমাদের কাছে আছে। এতে কোনো সন্দেহ নেই। তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছিলেন।