ভোটকেন্দ্রে বন্দুক চালানোর প্রশিক্ষণ, আনসার সদস্যের গুলিতে পুলিশ সদস্য আহত

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৮:৩১

ভূরুঙ্গামারীতে একটি ভোটকেন্দ্রে আনসার সদস্যের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন মাইদুল ইসলাম নামে এক আনসার সদস্য। তাকে গুলি চালানো শেখানোর সময় অসাবধানতায় গুলি বেরিয়ে এক পুলিশ সদস্যের পায়ে লাগে।

আরও পড়ুনঃ আদিবাসী প্রবীণের মাথা গোঁজার ঠাঁই গুঁড়িয়ে দিল বন কর্মচারীরা

আহত পুলিশ সদস্যের নাম মোন্নাফ আলী। তিনি রংপুর কোতোয়ালী থানায় চাকরি করেন। ভোটের ডিউটি করার জন্য তিনি এসেছিলেন। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/নূহু