তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন। আর এর মাধ্যমে তারা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। এই বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই।
রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, সালাউদ্দিন ও মুজাহিদের রায় কার্যকর করতে আইনের সব ধাপ শেষ করা হয়েছে। তারা আইনগত সব সুবিধা পেয়েছেন।
