রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রবিবার বিকালে প্রধান বিচারপতি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতের সময় প্রধান বিচারপতি বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’
এ সময় প্রধান বিচারপতি তার সাম্প্রতিক ভারত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া বিচারকদের প্রশিক্ষণ নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
