খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। একাত্তরের কোনো ঘাতকই রেহাই পাবে না। সময় মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করা হবে।’
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগের উদ্যোগে দুই যুদ্ধাপরাদীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় আয়োজিত এক আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করেন। জামায়াত নিষিদ্ধের ব্যাপারেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। দেশের সরকার যেমন মুক্তিযুদ্ধর স্বপক্ষের শক্তি হবে তেমনি বিরোধী দলও স্বাধীনতার স্বপক্ষের শক্তি হবে। স্বাধীনতা বিরোধী শক্তি দেশে রাজনীতি করতে পারবে না।’
