খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, ‘গত ২০১৪-১৫ অর্থবছরে দেশে খাদ্য উদ্বৃত্ত ছিল ২২ লাখ ২৬ হাজার মেট্রিক টন।’ রবিবার সংসদে জাতীয় পার্টির সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘গত ২০১৪-১৫ অর্থবছরে চাল ও গমের উত্পাদন ছিল প্রায় ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। বীজ, পশুখাদ্য ও বিভিন্ন কারণে ক্ষতি বাদ দিয়ে নীট উত্পাদন প্রায় ৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার মেট্রিক টন।’
কামরুল ইসলাম বলেন, ‘দৈনিক জনপ্রতি ৫০৯ গ্রাম হিসেবে দেশের প্রায় ১৬ কোটি মানুষের বাত্সরিক খাদ্য চাহিদা প্রায় ২ কোটি ৯৫ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থাত্ ২০১৪-১৫ অর্থবছরে দেশে খাদ্য উদ্বৃত্ত ছিল ২২ লাখ ২৬ হাজার মেট্রিক টন।’
খবর বাসসের।
