ভারতে গুরু নিয়ে বিতর্ক থামছেই না। গোমাংস রাখার গুজব ছড়িয়ে উত্তর প্রদেশের দাদরিতে আখলাক নামের একজনকে পিটিয়ে হত্যার পর এ নিয়ে সরগরম হয়ে ওঠে ভারতের রাজনৈতিক অঙ্গন। এবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে একটি প্রদর্শনীতে স্টাইরোফোম দিয়ে তৈরি একটি গরু বেলুন দিয়ে আকাশে ওড়ানোর পর তা নামিয়ে ফেলেছে ডানপন্থী হিন্দুত্ববাদীরা।
প্রদর্শনীর একজন আয়োজক আরবি গৌতম রবিবার বার্তা সংস্থা এপিকে বলেছেন, ভারতে প্লাস্টিক দূষণের কারণে গরুগুলো যে কষ্টদায়ক পরিস্থিতিতে থাকে তা তুলে ধরা এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল।
IMG0
তবে হিন্দুত্ববাদীদের দাবি, এর মাধ্যমে গরুর অসম্মান করা হয়েছে। ১২৫ কোটি জনসংখ্যার ভারতের ৮০ শতাংশই হিন্দু ধর্মাবলম্বী। গরুকে পবিত্র বলে মনে করেন তারা। ভারতের অনেক রাজ্যেই গরু জবাই দণ্ডনীয় অপরাধ।
