বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন হিসেবে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ তাদের সাফল্যের ধারাবাহিকতায় দেড়যুগ ধরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারে তাদের ১৫তম আসরে অনুষ্ঠিত হলো এক জমকালো অনুষ্ঠান। সেই অনুষ্ঠান প্রাসঙ্গিকতা ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে বিনোদন প্রতিদিনের সাথে কথা বলেছেন সংগঠনটির সভাপতি লেখক, সাংস্কৃতিক উদ্যোক্তা এনাম সরকার
দেখুন, এটা থাকবেই। কারণ কেউই আমরা রোবট নই। তবে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের প্রধান ফোকাসটা থাকে যাতে সামগ্রিকভাবে অধিকাংশ অ্যাওয়ার্ডে গ্রহণযোগ্যতা থাকে। এর বাইরে টিভি দর্শক ও উপস্থিত কয়েক হাজার দর্শকদের বিনোদনের জন্য তারকাদের অংশগ্রহণও জরুরি। কিন্তু কষ্টদায়ক হলেও এটা সত্য যে, কেউ কেউ আমাদের বলেই বসেন অ্যাওয়ার্ড দিলে আসবো, নয়তো আসবো না, পারফর্মও করবো না। সবকিছু ম্যানেজ করাটাও একটা কঠিন পরীক্ষার কাজ। তবে আমরা দীর্ঘ সময়ের প্লাটফর্মে সেই বিষয়টি অতিক্রম করেছি। এখন অধিকাংশ তারকাই স্বাচ্ছন্দে আমাদের ইভেন্টে অংশ নেন। এরপরও ভুল-ভ্রান্তি থাকবেই। পরের বছরে আমরা তা শুধরে নেওয়ার চেষ্টা করি।
